হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সা.সম্পাদক আমার দেশের আসাদ

রাজশাহী অফিস

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার রাজশাহী ব্যুরো অফিসের ফটোসাংবাদিক আসাদুজ্জামান আসাদ।

শনিবার নগরীর কাদিরগঞ্জ এলাকায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ শেষে দুপুর ২টায় ভোট গণনা সম্পন্ন হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে সামাদ খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে কাবিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক হিসেবে মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক হিসেবে সোহরাব হোসেন সৌরভ এবং নির্বাহী সম্পাদক হিসেবে রাশেদুর রহমান রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে বৃহস্পতিবার নির্ধারিত সময়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। একই দিন রাত ১০টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ দেওয়া হয়। সাতটি পদের বিপরীতে মোট ১০টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে চারটি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু বলেন, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরবর্তীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি ধন্যবাদ জানান।

নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী সংবাদ পত্রিকার আহসান হাবীব অপু, দৈনিক গণধ্বনির সম্পাদক ইয়াকুব শিকদার, রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, দৈনিক সানশাইন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হক, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল মুস্তাফিজ ও নির্বাহী সদস্য শরিফুজ্জামান রয়েল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, সদস্য মাইনুল হাসান জনি ও শুকরানা বাবুসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা।

এদিকে নবনির্বাচিত সভাপতি সামাদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম. সাজু, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহাদৎ হোসেন মুন্না এবং মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মশালা

ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সাপাহারে আমের দাম কম, চাষিদের মুখে হাসি নেই

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

পর্নোগ্রাফি মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

লালপুরে বিএনপিকর্মী ও ভাটা ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর

ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দিল ছেলে

যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক