হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে রাজু হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার আলমপুর ইউনিয়নের দক্ষিণ শিববাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রাজু হোসেন একই এলাকার মো. এরশাদ হোসেনের বড় ছেলে। খরব পেয়ে ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজু হোসেন তিনবার বিয়ে করেছেন। মাদক সেবনের কারণে তিনজনের সঙ্গে বিচ্ছেদ ঘটে। সংসারে অভাব থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই মাদক সেবনের টাকার জন্য বিবাদ তৈরি হতো। মাদক সেবনের টাকা না পেলে বাবা-মাসহ পরিবারের লোকজনের সঙ্গে খারাপ আচরণ করতো।

বৃহস্পতিবার দুপুরে রাজু হোসেন তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে না পারায় রাজু মায়ের সঙ্গে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে ওইদিন বিকালে শংকরপুরের একটি বাগানে একটি গাছে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন রাজু।

পরে রাজুর পিতা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার