হোম > সারা দেশ > রাজশাহী

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলাধীন কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি রডভর্তি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক। নিহত হেলপার আবু সাঈদ (১৮) রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তরবালিয়া গ্রামের বাসিন্দা এনামুল ড্রাইভারের ছেলে। আহত ট্রাকচালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডভর্তি ট্রাকটি হেলপার আবু সাঈদ নিজেই চালাচ্ছিলেন। চালকের আসনের পাশে বসে ছিলেন নাসিম হোসেন। কাছিকাটা টোলপ্লাজার পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আসা দ্রুতগ্রামী ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ ছিলেন না।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেছে। আহত চালক নাসিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মহাসড়ক থেকে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন