হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসত ঘর পুড়ে ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ঘটনাটি ঘটেছে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পার্শ্ব-ডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে।

স্থানীয় এলাকাবাসী কামরুল ও রাসেল জানায়, বুধবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে সজনাই গ্রামের সাধু সরদার ও তার ৩ ছেলে আল-আমিন সরদার, আরিফ সরদার, সালাম সরদারের বসত ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়ে।

এ সময় ঘরে থাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, নগদ টাকা, আসবার পত্র, টিভি ফ্রিজসহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত আল আমিন সরদার কাঁদতে কাঁদতে জানান, আমাদের মোট আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন আর মাথা গোজার কোন ঠাঁই নাই। তিনি আরো বলেন, আমাদের ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, আমরা আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছি। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিক তিনি তা জানাতে পারেননি।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড