হোম > সারা দেশ > রাজশাহী

সোনামসজিদ স্থলবন্দরে ঈদে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

সোনা মসজিদ স্থল বন্দর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি। তিনি জানান, আজ বুধবার ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ২৮ মার্চ থেকে বন্দরের কার্যক্রম যথারীতি আবার চালু হবে। এদিকে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে আগে থেকে থাকা পণ্যবাহী ট্রাকগুলোর লোড-আনলোড ও পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

অন্যদিকে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ জামিরুল ইসলাম জানান, ছুটির সময়েও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে।

নির্মাণ শেষ হলেও তালাবদ্ধ তিন কোটি টাকার ভবন, দুর্ভোগ ব্যবসায়ীদের

চাঁদাবাজি-টেন্ডারবাজির সঙ্গে জড়িতরা দেশের শত্রু: নাসীরুদ্দীন পাটোয়ারী

যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ছেলে, বাবাকে বহিষ্কার করল বিএনপি

বগুড়ায় জুলাই শহীদদের কবর জিয়ারত নাসিরুদ্দিন পাটোয়ারী-সারজিসের

সিরাজগঞ্জে খালে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

২৫ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

আত্রাইয়ের নদীতে জেলেদের মাছ শিকারের ধুম

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল শরীফ

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস