হোম > সারা দেশ > রাজশাহী

আ.লীগ কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার, পুড়িয়ে দিল স্বেচ্ছাসেবক দল

রাজশাহী অফিস

রাজশাহীর কুমারপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘শুভ উদ্বোধন’ লেখা ব্যানার টাঙান দলটির নেতাকর্মীরা। শনিবার ভোরে মহানগর শাখার পরিত্যক্ত কার্যালয়ে এ ব্যানার টাঙানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে ব্যানারটি খুলে পুড়িয়ে দেন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্র জানায়, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও পলাতক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ শামসুজ্জামান আওয়াল বর্তমানে নগরীতে অবস্থান করছেন। তিনি আর্থিক সহায়তা দিয়ে নগর আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে ওই ব্যানার টাঙানো হয় বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী জানান, রাতের আঁধারে ব্যানারটি টাঙানো হয়। বিষয়টি জানাজানি হলে শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে ব্যানারটি ছিঁড়ে পুড়িয়ে দেন।

এ ব্যাপারে মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে সরকারি দলের মন্ত্রী, এমপি এবং দলের সভাপতি-সাধারণ সম্পাদকের বক্তব্য নেওয়া উচিত। আমি এই মুহূর্তে আলাদা করে কিছু বলতে পারছি না।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন বলেন, যারা গত ১৬ বছর হত্যা ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল এবং বর্তমানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, রাতের আঁধারে ব্যানারটি টাঙিয়ে রাখা হয়। কারা লাগিয়েছে তা শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক