হোম > সারা দেশ > রাজশাহী

বাবার বাড়ি যাওয়ার পথে ট্রেনের নিচে প্রাণ গেল গৃহবধূর

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় বাবার বাড়ি যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মজিরন খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার দিয়ারপাড়ার তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪০ বছর বয়সী মজিরন ফরিদপুর উপজেলার চিথুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলী বিশ্বাসের স্ত্রী।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন বলেন, সকালে স্বামীর বাড়ি থেকে অটোভ্যানে চড়ে ভাঙ্গুড়ার দিয়ারপাড়া রেলগেটে নামেন মজিরন। এ সময় রেললাইন দিয়ে হেঁটে বাবার বাড়ি চাটমোহর উপজেলার বারকোনা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তেতুলতলা এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটক ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির আগুন

টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক

ধুনটে নাশকতার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

সিঁধ কেটে নারীকে হত্যা

রাজশাহীর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা

ঈশ্বরদীতে জামায়াত নেতাদের বাড়িতে আগুন-লুটপাট, শিবিরের সাবেক সভাপতির পরিদর্শন

নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ