হোম > সারা দেশ > রাজশাহী

ট্রাকের ধাক্কায় বাইকে আগুন, পুড়ে মরলেন যুবক

রাজশাহী অফিস

মোহনপুর থানা। ছবি : সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসাইন (৩২) মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে একটি মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই আরোহী দগ্ধ হয়ে মারা যান। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে পড়ে। তবে দুর্ঘটনার পরই চালক ও সহযোগী পালিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম