হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে অটো ভ্যান চালকের গলা কাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে রাস্তার ধারে দিঘির পাশে অটো ভ্যান চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ।

সে উপজেলার গোপালপুর পৌরসভার বাহাদীপুর এলাকার যুগলের ছেলে শ্রী সুকুমার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।‌

স্থানীয়রা দুপুর সাড়ে ৩টার দিকে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ভ্যান চালকের লাশ উদ্ধার করেন।

নিহত সুকুমার সরকারের ভাই জীবন সরকার জানান দুপুরে ভাড়ায় ব্যাটারি চালিত ভ্যান নিয়ে সুকুমার বাড়ি থেকে বের হয়। বিকেলে লোক মারফতে জানতে পারি সুকুমারকে চামটিয়া এলাকায় কে বা কাহারা গলা কেটে হত্যা করে রাস্তার উপর ফেলে রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, কে কাহারা কি কারণে এই হত্যা কাণ্ড ঘটিয়েছে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালপুরে অটোভ্যান ছিনতাই, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

সিরাজগঞ্জে দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

নিয়ামতপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাপাহারে ৩০০ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

বগুড়ায় গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

‎বগুড়ায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু

পত্নীতলায় ডাম্পট্রাকের চাপায় নিহত ২

ঈদে ৮ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লোকসানে বন্ধ ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন

শেরপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত