হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলায় ঝড়-বৃষ্টির মধ্যে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ওই গ্রামের মো. আবদুল করিমের ছেলে।

ঘটনার বিবরণ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল পৌনে ৪টার দিকে গাবতলী এলাকায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের একটি জমিতে থাকা নিজের ছাগলগুলো নিয়ে আসার জন্য বাড়ি থেকে বের হন সুমন। তিনি জমিতে পৌঁছানোর কিছুক্ষণ পরই বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রাঘাতে সুমনের শরীর ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশের বক্তব্য ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষিজমি

অর্ধশতাধিক শিক্ষার্থীকে তপ্ত রোদে দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অভ্যর্থনা

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু