হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে ছওয়াবের ইফতার মাহফিল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বড় পরিসরে ইফতার মাহফিল আয়োজন করেছে আন্তর্জাতিক সংগঠন ছওয়াব। এক সঙ্গে দেড় হাজার রোজাদারের জন্য আয়োজন করেছিল সংগঠনটি।

বুধবার উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটো এলাকায় জাবালে রহমত আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সওয়াব হাসিলের জন্য বড় এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইফতারের উদ্দেশ্যে ছুটে আসেন। ধনী, গরিব নির্বিশিষে সব মানুষ ভেদাভেদ ভুলে এক কাতারে বসে খাবার গ্রহণ করেন।

সোসাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব) কর্তৃপক্ষ জানান, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারাদেশে বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালাচ্ছে সংগঠনটি। এর মধ্যে প্রতি বছর রমজান মাসব্যাপী গণ-ইফতার মাহফিল আয়োজন অন্যতম।

জানা গেছে, এখানে ইফতার সামগ্রী বিতরণের জন্য রয়েছে ৫০জন স্বেচ্ছাসেবক। সবাই এসেছেন নিজ উদ্যোগে। স্বেচ্ছাসেবকরা জানান, তারা চেষ্টা করেন, যাতে ইফতার করতে আসা রোজাদারদের কোনো অসুবিধা না হয়। খুব শৃঙ্খল ও সম্মানজনকভাবে আগতদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

ছওয়াবের প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিন বলেন, ‘আমরা এখানে ১ হাজার প্যাকেটসহ দেড় হাজারের অধিক লোকের খাবার প্রস্তুত করেছি। ইফতারের তালিকায় আছে খেজুর, সাদা পোলাও, মুরগীর রোস্ট, জুস, সালাদ ও পানির বোতল।

ছওয়াবের সহকারী ব্যবস্থাপক আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিনের পরিচালনায় ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা দবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা নাজমুল হক প্রমুখ।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড