হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে ৪ হাজার ৮শ পিস ইয়াবাসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার ৮শ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মোহরকয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক লালপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন মোঃ বেল্লাল সরকার (৫৫) ও তার স্ত্রী মোছাঃ মারজিনা খাতুন (৫০)। তাদের দেহ ও বাড়িঘর তল্লাশি করে, তাদের কাছ থেকে ৪ হাজার ৮পিস ইয়াবা উদ্ধার করা হয়। বেল্লাল উপজেলার মোহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত সোনাউল্লাহ সরকারের ছেলে।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার আসছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে লালপুর থানায় অফিসার ইনচার্জ ওসি মো. মজিবর রহমান জানান, ৪ হাজার ৮০০ পিস ইয়াবা সহ তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন

ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

র‍্যাবের অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার

জৈব সার বিতরণে অনিয়ম, কৃষি কর্মকর্তা বদলি

ধামইরহাটে ৫ কষ্টি পাথরের মূর্তি পাহাড়পুর বৌদ্ধ বিহারে হস্তান্তর

চেম্বারে ঢুকে আইনজীবীর ওপর হামলা, যুবক আটক

যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন বসতবাড়ি, ফসলী জমিসহ শিক্ষা প্রতিষ্ঠান

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের ৩ মাসের কারাদণ্ড

ভাঙ্গুড়া পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

সিরাজগঞ্জে মাদক মামলায় ছয় আসামির যাবজ্জীবন