হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান (৫২) পাবনা জেলার আতাইকোলা থানার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্স মোল্লার ছেলে।

শাহজাদপুর ফায়ার স্টেশন অফিসার পারভেজ আহমেদ এ বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া থেকে পাবনাগামী ‘আল আমিন’ পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনার বেড়া এলাকায় নিয়ে যান বলে জানা গেছে।

এমএইচ

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে