হোম > সারা দেশ > রাজশাহী

সিংড়ায় জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টির অভিযোগে মো. রুবেল নামে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১০ হাজার লিটার তেল মজুদ রাখার অপরাধে তাকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুর ২টায় সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।

স্থানীয়রা জানায়, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া বাঁশের ঝাঁড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল সংরক্ষণ করে রাখা হয়েছে । এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযান চালিয়ে ১০হাজার লিটার তেল মজুদ দেখতে পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সততা ট্রেডার্সের মালিক মো. রুবেলকে ৫হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ব্যবসায়ীকে ৮হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, তেলের কৃত্রিম সংকট তৈরি করে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম তেল বিক্রি করার পরিকল্পনা করছে। তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

সেতুর টোল প্রত্যাহার দাবিতে জামায়াত এমপির একাত্মতা প্রকাশ

গুরুদাসপুরে পাগলা কুকুরের কামড়ে একদিনে ৬ শিশু আহত

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা