হোম > সারা দেশ > রাজশাহী

আ.লীগ নেতাকর্মীদের জাতীয়তাবাদী শক্তির পেছনে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতার

উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, আওয়ামী লীগের ভাইদের আহ্বান জানাবো, আপনাদের মধ্যে যারা ভালো মানুষ রয়েছেন, যারা দেশকে ভালোবাসেন, যারা মনে করেন দেশে গণতান্ত্রিক যাত্রা দরকার, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়া দরকার, বিগত সময়ে গুম বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত করেছেন, এর সাথে আপনারা জড়িত নন, এর সাথে যারা জড়িত ছিল তাদের বিচার চান, তাদের প্রতি আমি আহ্বান জানাবো, আগামী নির্বাচনে আপনারা জাতীয়তাবাদী শক্তির পেছনে দাঁড়াবেন।

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ ও পদ্মা নদীর ন্যায্য পানিবণ্টনের দাবিতে বুধবার বিকালে গোমস্তাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

হারুনুর রশিদ আরো বলেন বলেন, আমরা আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায় জুলুম মিথ্যা মামলা হতে দেবো না, হতেও দেই নাই। ১৫ বছর আমাদের ওপর যে অন্যায় জুলুম হয়েছে এর প্রতিশোধ আমরা নেইনি। আমরা প্রতিহিংসার বশবর্তী হইনি। সুতরাং যারা সরকারি সম্পত্তি লুটপাট করেছেন, যারা ভোট চুরি করেছেন, তারা বিচারের আওতায় আসবে। শেখ হাসিনা অন্যায় করেছেন, চলে যাওয়ার সময় জুলাই-আগস্টে যে গণহত্যা চালিয়েছেন, এ জন্য তাকে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা ,সাবেক এমপি মো. আমিনুল ইসলাম, বিএনপি নেতা আশাদুল্লাহ আহমদ, তসিকুল ইসলাম, আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি