হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া সাতটি আসনেই বিএনপির জয়জয়কার

সবুর শাহ্ লোটাস, বগুড়া

ধানের শীষের পক্ষে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামির আবিদুর রহমান সোহেলের চেয়ে ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়েছেন তিনি।

আসনটিতে ধানের শীষ প্রতীকে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান।

বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তার কার্যালয়ে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। একই আসনের ১৫০টি কেন্দ্রের মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩। এর মধ্যে বৈধ ভোট কাস্টিং হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৮৯টি।

বগুড়া-৬ আসনে পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মামুনুর রশিদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫০৮টি ভোট।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী দিলরুবা নূরী মই প্রতীকে পেয়েছেন ৭৯৫টি ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি পেয়েছেন ২৭৬ ভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তারা ভোট গণনা শেষ হওয়া সাপেক্ষে এসব ফলাফল ঘোষণা করেন।

এছাড়া বাকি ৬টি আসনেও বিএনপি মনোনীত এমপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা থেকে বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম ধানের শীষের পক্ষে ১ লাখ ৬৯ হাজার ৮৮১ ভোট। প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী মো. শাহাবুদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে ৫৬ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) থেকে বিএনপি প্রার্থী মীর শাহে আলম ধানের শীষের পক্ষে ১ লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট। প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে ৯২ হাজার ৪৩২ ভোট পেয়েছেন।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) থেকে বিএনপি প্রার্থী আবদুল মহিত তালুকদার ধানের শীষের পক্ষে ১ লাখ ২৮ হাজার ৭০৫ ভোট। প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৬৭ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন ধানের শীষের পক্ষে ১ লাখ ৫৪ হাজার ৬৯৭ ভোট। প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯১ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) থেকে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষের পক্ষে ধানের শীষে ২ লাখ ১৫ হাজার ৫৫ ভোট ও প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৯৬ ভোট।

বগুড়া-৬ (সদর) থেকে বিএনপি প্রার্থী তারেক রহমান ধানের শীষের পক্ষে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোটে বিজয়ী। প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) থেকে বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টন ধানের শীষের পক্ষে ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট। প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮ ভোট।

ভোট কম পাওয়া নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

নওগাঁয় পাঁচটিতে বিএনপি, একটিতে জামায়াত জয়ী

পাবনা-৩ আসনে জামায়াতের মাওলানা আলী আছগার বিজয়ী

জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না

রাজশাহী-৫ আসনে ধানের শীষের নজরুল ইসলাম জয়ী

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা বিজয়ী

জামায়াতের নায়েবে আমির নির্বাচিত

নওগাঁর পাঁচ আসনে বিএনপি, একটিতে জামায়াত জয়ী

পাবনা-৫: বিএনপির শামছুর রহমান শিমুল বিশ্বাস বিজয়ী

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী