হোম > সারা দেশ > রাজশাহী

গণমাধ্যমে ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসররা: এম আবদুল্লাহ

বগুড়া অফিস

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেছেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন দেশ পেলেও এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। গণমাধ্যমে ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসররা। সুযোগ পেলেই তারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

শুক্রবার বিকেলে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এম আবদুল্লাহ বলেন, দলীয় স্বার্থে কল্যাণ ট্রাস্টকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার। কিন্তু দল-মত নির্বিশেষে সাংবাদিকদের কল্যাণে নিরলস কাজ করছে অন্তর্বর্তী সরকার। কেননা গণমাধ্যমকর্মীদের কল্যাণেই এই প্রতিষ্ঠান।

তিনি বলেন, এরই মধ্যে সারাদেশে তিন শতাধিক সাংবাদিককে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। রমজান উপলেক্ষে দেশের দেড় হাজারেরও অধিক সাংবাদিককে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। আগামী দিনে সিনিয়র সাংবাদিকদের অবসরকালীন মাসিক ভাতা দেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এছাড়া সাংবাদিকদের জন্য ফেলোশিপের ব্যবস্থা করা হচ্ছে।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ডা. সাদিকুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সিনিয়র জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল লালু প্রমুখ।

অনুষ্ঠানে ২১ সাংবাদিককে চিকিৎসা অনুদান ও ১৯ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন