হোম > সারা দেশ > রাজশাহী

পর্নোগ্রাফি মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ছবি: আমার দেশ

ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্র আইনের মামলায় কালের কণ্ঠ পত্রিকার (মাল্টিমিডিয়া) সিরাজগঞ্জ প্রতিনিধি রাব্বি হাসান হ্নদয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাতে হ্নদয়কে দিনাজপুরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ নুরনবী।

তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরে আমাদের কাছে হস্তান্তর করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণসহ পর্নো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভীতি দেখানোর অভিযোগ এনে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর দিনাজপুর পৌরসভার উপশহরের রুমী খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার নাজমুল হুদা ও রাব্বি হাসান হ্নদয়কে আসামি করে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। এই মামলায় রাব্বি হাসান হ্নদয়কে গ্রেপ্তার করে র‌্যাব।

এমএইচ

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

লালপুরে বিএনপিকর্মী ও ভাটা ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর

ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দিল ছেলে

যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান, পুণ্যার্থীদের ঢল