হোম > সারা দেশ > রাজশাহী

আ.লীগকে ‘আশ্রয় দেওয়া’ নিয়ে রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

রাজশাহী অফিস

রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রেজাউল নামে এক বিএনপি নেতা এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিএনপিতে আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির আরেক কর্মী বাক্কার। এমন অভিযোগকে কেন্দ্র করে সোমবার বিকেলে কাঁঠালবাড়িয়া বাজারে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে বাক্কার আলী ও তার ছেলে আশিক এবং করিমসহ ১০ থেকে ১৫ জন রেজাউলের ছেলে ইমনের ওপর অতর্কিত হামলা চালান। এতে ইমন গুরুতর আহত হন। পরে ছেলেকে বাঁচাতে ছুটে আসলে রেজাউল ইসলামকেও মারধর করা হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলায় বিএনপি কর্মী রেজাউল (৪৫) ও তার ছেলে ইমন (২০) আহত হয়েছেন। সোমবার রাতভর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।

দুর্গাপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে