হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর জলঢাকায় নিখোঁজের একদিন পর তিস্তা সেচ ক্যানেলের ব্রিজ থেকে মাসুদ রানা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের বানপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশের তথ্যমতে, মাসুদ রানার মা-বাবা মারা যাওয়ার পর তিনি তার দাদির কাছে বড় হয়েছিলেন। কয়েক মাস আগে মাসুদের বিয়ে হয় এবং তিনি তার শ্বশুরবাড়িতে থাকতেন। মাসুদ ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। গত শুক্রবার ছুটিতে বাড়িতে আসেন। এসে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্য হয় এবং এরপরের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার শশুর বাড়ীর লোকজন তাকে খুঁজলেও সন্ধান পায় নি।

সোমবার সকালে স্থানীয়রা তিস্তা সেচ ক্যানেলের ব্রিজের নিচে মাসুদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো