হোম > সারা দেশ > রংপুর

কিশোরগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি-ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবি: আমার দেশ

নীলফামারীর কিশোরগঞ্জে শনিবার (১৮ এপ্রিল) রাতে ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং কয়েকটি এলাকায় গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

শনিবার রাত ৮টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় ঝড়ো বাতাসে উপজেলার সদর ইউনিয়ন, বড়ভিটা ও মাগুড়া ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেক ঘরের চালা উড়ে যায়। ব্যাপক গাছগাছালি উপড়ে পড়ে। এতে বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ফলে দুরাকুটি, গদাসহ কয়েকটি গ্রাম রাত থেকেই বিদ্যুৎবিহীন রয়েছে। অন্যদিকে ঝড়ো বাতাসে শতাধিক হেক্টর ভুট্টা গাছ দুমড়ে-মুচড়ে মাটির সঙ্গে হেলে পড়েছে এবং অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু জানান, ঝড়ে আমার ইউনিয়নে প্রায় ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরের চালা উড়ে গেছে। ব্যাপক গাছ ভেঙে পড়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি অফিসার লোকমান আলম জানান, ঝড়ে ৩৫ হেক্টর ভুট্টাখেত ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

নেসকো কিশোরগঞ্জ বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী আরেফিন জানান, বিভিন্ন স্থানে গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে আমরা কাজ করছি, দুপুরের পর বিদ্যুৎ চালু হতে পারে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান জানান, তিনটি ইউনিয়নে ৭০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে তাদের সহযোগিতা করা হবে।

এআরবি

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ