হোম > সারা দেশ > রংপুর

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

যুবদল নেতা মশিউর রহমান রাঙ্গা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতা মশিউর রহমান রাঙ্গাসহ (৪৩) তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন।

জানা যায়, অভিযুক্ত রাঙ্গা গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। বাকি ‍দুজন আসামির মধ্যে একজন জব্বারুল ইসলাম (১৯) এবং আরেকজন অজ্ঞাতনামা।

মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ডাবরঘরা গ্রামের বাসিন্দা গৃহবধূকে (২২) গত ১৯ অক্টোবর রাঙ্গাসহ অন্য আসামিরা ধর্ষণ করে। পরে সমাজের মুরব্বিদের পরামর্শে মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) পবিত্র কুমার বলেন, ঘটনার পর থেকে আসামীরা পলাতক।

গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহ্‌সানুল কবির রিপন জানান, বিষয়টি শোনার পর আমরা গাইবান্ধা জেলা যুবদলকে অবহিত করেছি। পরবর্তীতে রাঙ্গার বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, আসামিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন