হোম > সারা দেশ > রংপুর

সন্ত্রাসীরা রাজনীতিতে বিশ্বাসী নয়, তাদের অপকর্ম রুখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

আজ যারা সন্ত্রাস করছে, তারা রাজনীতি নয়; সন্ত্রাসে বিশ্বাসী। তাদের সব অপকর্ম রুখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

শুক্রবার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে উপজেলার উন্নয়ন কার্যক্রম ও কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকৌশলী হোসেন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দীন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতারা।

এর আগে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

দিনাজপুরে দুই আ.লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আদিতমারীতে বিএনপি কার্যালয়ে আগুন

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন নারী

পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোসাদ্দেক ঢাকায় গ্রেপ্তার

আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই রংপুরে, স্বাভাবিক জনজীবন

গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দিল আ.লীগ

সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাত মাসের ব্যবধানে পুরোনো কর্মস্থলে পেশকার আইয়ুব, উঠছে সিন্ডিকেটের অভিযোগ