হোম > সারা দেশ > রংপুর

নির্বাচনের আগেই ছেলে হত্যার বিচার দাবি আবু সাঈদের বাবার

মেজবাহুল হিমেল রংপুর, শরিফুল ইসলাম পীরগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাবা বলেন, আগে ছাত্র জনতার উপরে যারা হামলা করেছে সেই হামলাকারীদের দ্রুত যেনো বিচার হয়, তার পরে নির্বাচন করতে হবে এটাই আমার দাবি।

মঙ্গলবার পীরগঞ্জের জাফর পাড়ার বাবনপুর আবু সাঈদের বাড়িতে তার বাবা মকবুল হোসেন আমার দেশের প্রতিনিধির সঙ্গে এসব কথা বলেন।

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরও যারা শহীদ হয়েছেন তাদেরও বিচারের দাবি করছি। তিনি বলেন, আমার কষ্ট হলো বহু কষ্ট করে আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করত। আমাদের আর্থিক অবস্থা ভালো না। কষ্ট করে ছেলেটাকে বড় করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কষ্ট করে লেখাপড়া করে আমার ছেলে আবু সাঈদ সফল হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দুই হাত তুলে বুক চিড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে।

তিনি আরও বলেন, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তারা সব সময় বলছে, আগে সংস্কার ও বিচার কার্যক্রম শেষ করে তারপরে নির্বাচন। আমারও চাওয়া আগে সংস্কার ও বিচারের পরে নির্বাচন। কিন্তু বিএনপি উটি পরি (উঠে পড়ে) লাগছে শুধু নির্বাচন আর নির্বাচন চাচ্ছে।

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা