হোম > সারা দেশ > রংপুর

বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় চ্যাং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।

খনি সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টায় দৈনন্দিন কাজের অংশ হিসেবে দুজন স্থানীয় শ্রমিকসহ ভূগর্ভে যান চ্যাং সিয়াওজুন। তিনি স্থানীয় শ্রমিকদের বিভিন্ন স্থানে গ্যাস পরিমাপের জন্য পাঠিয়ে নিজে ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। পরে সহকর্মী স্থানীয় শ্রমিকেরা তাকে ভূগর্ভের নির্ধারিত স্থানে খুঁজে না পেয়ে বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে অবহিত করেন। রেসকিউ টিম মঙ্গলবার সকাল ৭টার দিকে তাকে ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খনি কর্তৃপক্ষ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলতে না পারলেও অক্সিজেনের ঘাটতিজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন সাধারণ শ্রমিকেরা। খনিতে বর্তমানে প্রায় ২০০ চীনা শ্রমিক কর্মরত রয়েছেন বলে জানা যায়।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করে জানান, চ্যাং সিয়াওজুনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান চাইনিজ কনসোর্টিয়াম তাদের নিয়ম অনুযায়ী লাশ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নিহত ওই চীনা শ্রমিকের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এমই

নীলফামারীতে সিরাত মাহফিলে হামলা

লালমনিরহাটে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের ওপর হামলায় আহত ৫

‘আপা আপা করিস না, তোদের আপা আইব না’ স্লোগানে রংপুরে ছাত্রদলের শোডাউন

রাতে সরকারি জায়গায় দোকান নির্মাণ, দিনে উচ্ছেদ

পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ৬০০ শিক্ষার্থী

ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ২

ভোটের মাধ্যমে জামায়াতের হাড়গোড় ভেঙে দিতে হবে: এমপি বিলকিস

দিনাজপুরে আইডিইবির র‍্যালি ও আলোচনা সভা

সাঘাটা-ফুলছড়ি নৌ-রুটে ভাড়া বৃদ্ধিতে যাত্রী ভোগান্তি

সেই ফ্যাসিস্টকে আর ফিরতে দেওয়া হবে না: ধর্ম প্রতিমন্ত্রী