হোম > সারা দেশ > রংপুর

বদরগঞ্জে পৃথক ঘটনায় ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু

রংপুর অফিস

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার রাধানগর দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে ব্রজপাতে ফেরদৌস আলী (২০) মৃত্যু হয়েছে। ফেরদৌস বৃষ্টির সময় ঘরে বসে মুঠোফোন দেখছিলেন বলে প্রতিবেশীরা জানান। একই দিন বদরগঞ্জ পৌর শহরের শাহাপুর গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে নিলয়(১৭) নামে এক কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অন্যদিকে একই দিনে উপজেলার পশ্চিম খাগড়াবন্দ গ্রামে নুরু মিয়ার জমি থেকে জাহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। জাহিদুল তিন সন্তানের জনক । কি কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে পরিবার কিছু বলতে পারেননি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জাহিদুল ইসলাম রবিবার রাত থেকে বাড়ির পাশের একটি দোকানের সাইটে একা একা বসে ছিল। সারারাত সে বাড়িতে যায়নি। সোমবার দুপুরের দিকে নুরু মিয়ার জমিতে তার লাশ পাওয়া যায়।

রোববার বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার উত্তর মোকসেদপুর ধাপপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে নাঈম ইসলাম (১৫) বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কায় নিহত হন। একই দিন উপজেলার গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে হৃদয় বাবু (২৯) নামে এক যুবক আত্মহত্য করে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়াও উপজেলার নাটারাম নয়াপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে পারভীন(১৯) নামে এক গৃহবধূ আত্মহত্য করেছে।

এ বিষয়ে বদরুল ইসলাম থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, পরিবারসহ স্থানীয় এবং অন্যান্যদের কোন অভিযোগ না থাকায় তিনজনের লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। বাকি তিনজনে লাশ দন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনা তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে।

এমই

সড়ক নির্মাণে অনিয়ম, বিল আটকে দিলেন ইউএনও

কালেমার পতাকা নিয়ে মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত

রাজিবপুরে বজ্রপাতে ১ জন নিহত

ভূরুঙ্গামারীতে দুধকুমারের পানি বিপৎসীমার ২৩ সে.মি. ওপরে

কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে নদনদীর পানি, বন্যার শঙ্কা

নীলফামারীতে চেয়ারম্যানের পকেটে জামানত ও ভাড়ার টাকা

তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

কানাডিয়ান জাল ডলারসহ ৫ ভিসা প্রতারক গ্রেপ্তার

গজলডোবার গেট খুলেছে ভারত, তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাঘাটায় বিক্ষোভ, আসামিদের গ্রেপ্তার দাবি