শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রংপুরের পীরগাছা উপজেলার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, রংপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় মোট ১ হাজার ৬০০ শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো পীরগাছা জে এন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, সাতদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চৌধুরাণী উচ্চ বিদ্যালয়।
পরীক্ষা উপলক্ষে উপস্থিত ছিলেন কৈকুড়ি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মিলন, কান্দি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন মণ্ডল, ছাত্রশিবিরের রংপুরের সাবেক জেলা সভাপতি মোশারফ হোসেন এবং পীরগাছা দক্ষিণ থানা সভাপতি ফকির আব্দুর রহিমসহ অন্যরা।
পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোর কণ্ঠ পাঠক ফোরামের জেলা পৃষ্ঠপোষক আকাইদ আহসান এবং উপজেলা পৃষ্ঠপোষক রমজান শেখ। হল সচিবের দায়িত্ব পালন করেন মো. লাতিফুর ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ২৮ ডিসেম্বর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফলাফলসহ সকল তথ্যের আপডেট জানতে কিশোর কণ্ঠের ফেসবুক পেজ ফলো করার অনুরোধ জানানো হয়েছে।