নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজারে রাতের অন্ধকারে সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করায় তা প্রশাসন ভেঙে দিয়েছে। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) গিয়ে তা ভেঙে দেন। কিশোরগঞ্জের রণচণ্ডী অবিলের বাজারে জলঢাকা-রংপুর মহাসড়কের পাশে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা ঘিরে রাতের অন্ধকারে দোকানঘর নির্মাণ করা হয়।
গোপন সংবাদের মাধ্যমে খবর আসে স্থানীয় ব্যবসায়ী ফজলু নামে একজন রাতের অন্ধকারে দোকানঘরটি নির্মাণ করছেন। রোবাবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী একদল পুলিশসহ সেখানে গিয়ে অবৈধ দোকান ভেঙে দেন। এ সময় রণচণ্ডী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, পুলিশ, স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, সরকারি জমিতে অবৈধভাবে রাতের অন্ধকারে দোকানঘর নির্মাণ করায় তা ভেঙে দেওয়া হয়েছে।
এমএইচ