হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। পুরো কার্যক্রমটি দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

বিভিন্ন বিষয়ে দক্ষ ৩০ জন চিকিৎসক দিনব্যাপী প্রায় ২ হাজার মানুষের মাঝে চিকিৎসাসেবা, স্বাস্থ্য-পরামর্শ এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। স্থানীয় দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের উপচে পড়া ভিড়ে ক্যাম্পটি ছিল সারাদিন ব্যস্ততম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, মশফিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা এমন উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু