হোম > সারা দেশ > রংপুর

‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—শিক্ষার্থীদের শপথ

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

“যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না”— এই স্লোগানে মাদকবিরোধী শপথ নিয়েছে কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এক মাদকবিরোধী আলোচনা সভায় প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী এ শপথ নেয়।

রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক বিশ্বনাথ রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন, আসুন আমরা সবাই শপথ নিই—‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’। এ সময় উপস্থিত শিক্ষার্থীসহ সবাই হাত উঁচিয়ে মাদকের বিরুদ্ধে এ শপথ নেন। এর আগে প্রধান অতিথি মাদকমুক্ত কিশোরগঞ্জ গঠনে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন আইডিয়া ও পরামর্শ শোনেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানার ওসি আব্দুল গফুর।

এ ছাড়া বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ, রণচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং সহকারী অধ্যাপক লোকমান আলী প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি