হোম > সারা দেশ > রংপুর

অতিরিক্ত দামে সার বিক্রি, ৫ সার ডিলারকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকার নির্ধারিত মূল‍্যের চেয়ে বেশী দামে সার বিক্রি করার দায়ে ৫ সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত।

বুধবার দুপুরে উপজেলা সদরের ৫ সার ডিলারের ব‍্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

এসময় মেসার্স ঝনারধন চন্দ্র সাহা কে ৩০ হাজার টাকা, মেসার্স নিতাই চন্দ্র সাহা কে ৩০ হাজার টাকা, মেসার্স হিরালাল চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স সুমন ট্রেডার্স কে ৩০ হাজার টাকা ও মেসার্স সহিদুল আলম ট্রেডার্স কে ২৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, সার ব‍্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা লঙ্ঘন করার অপরাধে ওই ৫ সার ডিলারকে জরিমানা করা হয়েছে এবং প্রত‍্যেক ডিলারকে নিজ নিজ ইউনিয়নে সার বিক্রির জন‍্য নির্দেশ দেওয়া হয়েছে। অন‍্যথায় আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন