হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও-৩ আসনে অসুস্থ বিএনপি প্রার্থীকে দেখতে যান জামায়াত প্রার্থী

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-০৩ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সাংসদ জাহিদুর রহমানকে দেখতে যান জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মাষ্টার।

গত ২৩ নভেম্বর ঢাকা থেকে পীরগঞ্জের বাসায় পৌঁছালে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান জাহিদের স্বাস্থ্যের খোঁজ নিতে ছুটে যান তার বাসায়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার। পীরগঞ্জ জামায়াতের আমির বাবুল আহাম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম,জেলা যুববিভাগ সভাপতি শাহজালাল জুয়েল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান।

এদিকে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এমন সৌহার্দ্য পূর্ণ আলোচনা প্রসঙ্গে জামায়াতে ইসলামের উপজেলা সেক্রেটারী রজব আলী বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতেই পারে। এমন সৌহার্দ্য ছড়িয়ে পড়ুক দেশজুড়ে দেশের প্রতিটি আসনে। তবেই দেশে মারামারি হানাহানি বন্ধ হবে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ হার্ট অ্যাটাক হলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার উন্নতি না হলে সেখান থেকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় এভেরকেয়ার হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ১৬ দিন চিকিৎসা শেষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বাসায় আসেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জামায়াতের নেতা কর্মীরাও তাকে দেখতে যান।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু