হোম > সারা দেশ > রংপুর

শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে শীতের তীব্রতা দিনে দিনে আরও বাড়ছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক স্থানে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালক ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। শীতের প্রকোপে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেকেই কষ্টে দিন কাটাচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা কমে গেছে। আগামী কয়েক দিন সকাল ও রাতের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। একই সঙ্গে ঘন কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে বলে তিনি জানান।

এদিকে শীতের কারণে জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা শীত থেকে বাঁচতে গরম পোশাক ব্যবহারের পাশাপাশি উষ্ণ খাবার গ্রহণ এবং শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এসআই

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১

বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন দেখছেন একদল খুদে বিজ্ঞানী