হোম > সারা দেশ > রংপুর

নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে মাঠে থাকবে বিজিবি: কর্নেল শফিক

রংপুর অফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের ন্যায় রংপুরেও মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে রংপুর সেক্টরের আওতাধীন সর্বোচ্চ সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান।

শনিবার দুপুর ১২টায় রংপুর নগরীর পার্কের মোড়ে স্থাপিত বিজিবি নিরাপত্তা চৌকি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কর্নেল শফিকুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর সেক্টরে প্রায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার আস্থা তৈরি করাই এ মোতায়েনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, রংপুর বিভাগের ৬২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অস্ত্র প্রবেশ ও সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

নির্বাচনকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সেক্টর কমান্ডার। পরিদর্শন শেষে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় বিজিবি রংপুর সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান