হোম > সারা দেশ > রংপুর

রংপুরে আড়াই কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪

রংপুর অফিস

রংপুরে র‌্যাবের অভিযানে ৩৯৭ বোতল ফেনসিডিল ও সাড়ে ২৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার হয়েছে। ৩৯৭ বোতল ফেনসিডিলের মূল্য ১ কোটি ১৯ লাখ ১ হাজার টাকা। সাড়ে ২৫ কেজি গাঁজার মূল্য ১ কোটি ২০ হাজার টাকা। বৃহস্পতিবার বিকালে রংপুর র‌্যাব ১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, দিনাজপুরে কোতয়ালী থানার ১০নং কমলপুর ইউপির দাইনুর দক্ষিণপাড়া বোচাপুকুর গ্রামের জনৈক তোজাম্মেল হক মাস্টারের গভীর নলকূপঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট ৩৯৭ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন দিনাজপুরের দাইনুর দক্ষিণপাড়া (বোচাপুকুর) এলাকার হবিবর রহমানের ছেলে মোজাহার আলী (৪২) ও ৯নং আস্করপুর ইউপির জামালপুর সারকুড়ী এলাকার মাজেদুর রহমানের ছেলে শাজাহান আলী (৩৫)।

এদিকে বৃহস্পতিবার লালমনিরহাটের কালিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩নং তুষভান্ডার ইউপির ৮নং তালুকবানী নগরের সালেমা অটো রাইস মিলের সামনে একটি মাইক্রোবাস তল্লাশি করে সাড়ে ২৫ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার নয়াপাড়ার তৌহিদুল ইসলামের পুত্র সজিব ইসলাম (২৭) ও জমিলাপুরের মৃত সায়েদ আলীর পুত্র আশরাফুল ইসলাম (২৫)। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত