হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে ধানবোঝাই পাওয়ার ট্রলি উল্টে চালক নিহত

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ধান বোঝাই পাওয়ার ট্রলি উল্টে নাইম ইসলাম (১৮) নামে এক ট্রলি চালক নিহত হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার নয়ানী জামিরা এলাকায় সততা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু মুসা বলেন, ধান বোঝাই পাওয়ার ট্রলি নিয়ে দাউদপুরের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রলিটি উল্টে যায়। এ সময় চালক আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।

নিহত নাইম ইসলাম (১৮) উপজেলার দাউদপুর ইউনিয়নের বালুয়াচড়া গ্রামের কবিরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো