হোম > সারা দেশ > রংপুর

পুনাকের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

ছবি: আমার দেশ।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কাঁচের চড়া নূরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় লেখাপড়া করা এতিম শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়। উক্ত নূরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিন।

গাইবান্ধা জেলা পুনাক’র সভাপতি ইশরাত জাহান বীথির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জেলা পুনাক’র সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, জেলা পুলিশের অপরাধ শাখার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) হিফজুর আলম মুন্সি, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার, বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লাইছুর রহমান, গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজাসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান