হোম > সারা দেশ > রংপুর

খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া

জেলা প্রতিনিধি, দিনাজপুর

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দিনাজপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ নেতাকর্মীরা জেল রোডস্থ দলীয় কার্যালয়ে ছুটি আসেন।

সোমবার সকালেই শহরের বালুবাড়ীস্থ মরহুমা বেগম জিয়ার পৈতিক বাড়ি তৈয়বা ভিলা ও বিএনপি জেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়। তার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে কুরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে দলীয় কার্যালয়ে শোক সম্বলিত ব্যানার টানানো হয়েছে।

দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে কালোব্যাচ ধারনসহ মরহুমা বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কুরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় রাজনীতির কিংবদন্তি ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।

এদিকে আগামীকাল তার জানাজায় অংশগ্রহণের জন্য জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আজ রাতের মধ্যেই নেতাকর্মীরা তার জানাজায় অংশগ্রহণের জন্য দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি মাে. জিয়াউর রহমান জিয়া।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো