হোম > সারা দেশ > রংপুর

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি: আমার দেশ

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আগামী তিন দিন আমদানি-রপ্তানির পাশাপাশি ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচন উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা শ্রী সানডিপ কুমার ঘোষের স্বাক্ষরিত এক চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের পারাপার বা আগমন-বহির্গমন কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরবি

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ