হোম > সারা দেশ > রংপুর

এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

রংপুরের গঙ্গাচড়ায় সংসদ সদস্যকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না বলে জানিয়েছেন রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় রায়হান সিরাজী বলেন, ‘ইদানীং গঙ্গাচড়ায় ফেসবুক পোস্টগুলো লক্ষ্য করলে দেখা যায়, আমাকে ছাড়াও বিভিন্ন রাস্তা ও ভবন উদ্বোধন করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলব, আমাকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন হবে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির নায়েবুজ্জামান ও সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আজিজুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা এনসিপির আহ্বায়ক সাজু আহম্মেদ লাল, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরনবী রানা, মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাইমিনুল ইসলাম মারুফ, লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল হাদি এবং গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফুর রহমান সজিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী-ডোমার সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে

পীরগাছা এমদাদুল উলুম মাদরাসায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান

আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত থাকলে ছয় মাসের মধ্যে সরকারের পতন হবে: আল মামুন

পীরগাছায় আনোয়ার হোসেনের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক, জামিনে মুক্ত

কাউনিয়ায় পুলিশের অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

গঙ্গাচড়ায় ধান কাটার আগমুহূর্তে কারেন্ট পোকার হানা

সাদুল্যাপুরে হাফেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত

পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত