হোম > সারা দেশ > রংপুর

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ।

নীলফামারীর কিশোরগঞ্জে মাদক বিকিকিনির সময় যৌথ বাহিনী মাদক কারবারি ও ৩ মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে। পুলিশ শনিবার বিকালে গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠিয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পুষনা ডাঙ্গাপাড়া গ্রামের মাদক কারবারি রাজু আহম্মেদের বাড়ি হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি হল, সদর ইউনিয়নের উত্তর পুষনা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রাজু আহম্মেদ (৪৮)। অপর গ্রেপ্তারকৃত মাদক সেবনকারীরা হল, একই গ্রামের মৃত শামসুল হকের ছেলে মাসুম মিয়া (৩০), উত্তর পুষনা মাস্টারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাকির হোসেন (২২), গদা মাঝাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মুকুল হোসেন (৪৮)।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনা ও পুলিশের যৌথ বাহিনী তথ্য পায় যে, মাদক কারবরি রাজু আহম্মেদের বাড়িতে মাদক বিকিকিনি চলছে। অভিযান চালিয়ে মাদক কারবারি রাজু আহম্মেদ ও মাদক সেবনকারী ৩ জনকে আটক করা হয়। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রি ও সেবনের কথা স্বীকার করে। মাদক কারাবারি রাজুর পকেট হতে নেশাজাত ৯ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মামলাপূর্বক শনিবার বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস আমার দেশকে জানান, সেনা ও পুলিশের যৌথ অভিযানে মাদক কেনা বেঁচা সময় মাদক কারবারিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু