হোম > সারা দেশ > রংপুর

নববধূকে ধর্ষণ মামলায় বরসহ গ্রেপ্তার ৬, প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে বাসর করার পরেই নববধূর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে জেলে গেলো বর আশিক মিয়া। কয়েকদিন ধরে এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। বর আশিকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সতিতলা দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শেরেকুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ আলী, আহসান হাবীব রাশেদসহ এলাকার বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা প্রশ্ন রেখে বলেন, বিবাহিত স্ত্রী কীভাবে স্বামীর কাছে ধর্ষণ শিকার হয়। বাসর রাতে প্রথমে স্বামী স্ত্রীর নানা সমস্যার সম্মুখীন হতেই পারে। সেটি কীভাবে ধর্ষণ হিসেবে পরিগণিত হয়?

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে আশিক মিয়ার (১৮) সাথে গত বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরিব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে কাকুলীর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর গত বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর বাসর হয়। পরের দিন নববধূর শারীরিক সমস্যা দেখা দিলে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই নববধূর ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে বর আশিকসহ অজ্ঞাত ৬ জনের নামে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ বর আশিকসহ ৬ জনকে গ্রেপ্তার করে সাঘাটা থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, বর আশিকসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান