হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস

জেলা প্রতিনিধি, দিনাজপুর

নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন উত্তরের এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ।

হিমেল হাওয়া, ঘন কুয়াশা ও তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তিব্রতা বেড়েছে। এতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শিশু, বৃদ্ধ, অসুস্থ ও শ্রমজীবী মানুষের অবস্থা আরো অসহনীয় হয়ে উঠেছে। রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ায় শীতজনিত রোগ বেড়েছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে দিনাজপুর মেডিকেল হাসপাতাল, দিনাজপুর জেনারেল অব হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা অন্য সময়ের তুলনায় বেড়েছে।

এসআই

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন