হোম > সারা দেশ > রংপুর

আ.লীগ আমলে করা হত্যা মামলায় আটক জামায়াত নেতা

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রামে পৌর জামায়াতের আমীর সোহেল রানাকে হত্যা মামলায় আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পাটগ্রাম ব্র্যাক অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা তার বিরুদ্ধে থাকা তিনটি হত্যা মামলার ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে। আটক করার পর তাকে পাটগ্রাম থানা থেকে লালমনিরহাট জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলার আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পৌর আমির সোহেল রানাকে আটকের পর এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি করেছে।

পাটগ্রাম থানা ওসি নাজমুল হক বলেন, কোর্ট থেকে জামায়াতের আমির সোহেল রানার বিরুদ্ধে ৩ টি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা ছিলো তাই তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভারতের ট্যুরিস্ট ভিসা শুরু, বুড়িমারী স্থলবন্দরে স্বস্তি

উজাড় হয়ে যাচ্ছে রংপুরের বদরগঞ্জের লোহানীপাড়া বন

দিনাজপুরে প্রাইভেটকারসহ ডাকাতির সরঞ্জামাদি জব্দ, ৪ ডাকাত গ্রেপ্তার

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

মাদকাসক্ত নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, আহত দাদা

বালিয়াডাঙ্গীতে এক বিদ্যালয়ের ৪ ছাত্রী নিখোঁজ

পার্বতীপুরে বসতবাড়ি দখল ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগ

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব