হোম > সারা দেশ > রংপুর

অশ্লীল কর্মকাণ্ড: পার্ক মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ।

পার্কে অশ্লীল কর্মকাণ্ডের দায়ে নীলফামারীর কিশোরগঞ্জে হ্যাপি প্যালেস মিনি পার্কের মালিক ওয়াজেদুর রহমানের ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামের ওই পার্কে ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত ওয়াজেদুর ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, বিনোদন পার্কের নামে ছোট-ছোট ঝুপড়ি ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে অশ্লীলতাকে প্রশ্রয় দিয়ে আসছেন পার্কের মালিক। অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে সত্যতা পাওয়ায় পার্ক মালিককে আটক করেন। আদালতের পেশকার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জরিমানার টাকা দেওয়ায় ওই পার্কের মালিককে ছেড়ে দেওয়া হয়েছে।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান