হোম > সারা দেশ > রংপুর

কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা তৈরি করা হবে না: এলজিআরডি মন্ত্রী

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিজমি নষ্ট করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হবে না। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রেও কৃষিজমি রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আমতলী রেলঘুন্টি এলাকার ভাতার মারি ফার্মে বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে কৃষিজমি দিনে দিনে কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। আমরা কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা করতে চাই না। সব দিক বিবেচনা করেই উন্নয়ন কাজ করা হবে, যাতে কৃষির ক্ষতি কম হয়।

তিনি আরো বলেন, উন্নয়ন ও কৃষি—দুই ক্ষেত্রের মধ্যে সমন্বয় রেখে পরিকল্পনা গ্রহণ করা হবে। কৃষিজমি রক্ষা করেই শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার ও সালান্দর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকেরা।

জেডএম

ভিজিএফের চাল যুবদলের খেলার মাঠে, সচিব বললেন তারাও তো গরিব-দুঃখী

তেঁতুলিয়া সীমান্ত থেকে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

প্রধানমন্ত্রীর দেয়া ঈদ সালামির ১০০ টাকা স্মৃতি হিসেবে রেখে দেব: এমপি রুমা

কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন আব্দুল মুনতাকিম এমপি

সরকারি জমিতে আ.লীগ নেতার মার্কেট

ক্যাসিনো জুয়াচক্রের চার সদস্য গ্রেপ্তার

কোরবানির পশু কাটতে সৈয়দপুরের কসাইরা বিমানেযোগে ছুটছেন ঢাকায়

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ২৫০ হতদরিদ্র

পার্বতীপুরে ৩৭০০ ইয়াবাসহ নারী আটক