হোম > সারা দেশ > রংপুর

ভারতের পাহাড়ি ঢলে ফের বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

ছবি: আমার দেশ

ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ফের বৃদ্ধি পেয়েছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে যে কোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা নদী পারের মানুষের। তিস্তা নদী তীরবর্তী গ্রামের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কয়েক দিন ধরে ভারি বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি শুক্রবার রাত থেকে বৃদ্ধি পেতে শুরু করে।

তিস্তা ব্যারেজ ডালিয়া কন্ট্রোল রূম ইনচাজ নুরুল ইসলাম বলেন, ‘শনিবার তিস্তায় পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

তিস্তা নদী তীরবতী এলাকার বাসিন্দারা জানান, অবিরাম বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে । তারা বলেন, বন্যা এলেই আমাদের আতঙ্কে দিন কাটাতে হয়।

কারণ, কখন যে ভারত পানি ছেড়ে দেয়, সেই চিন্তায় অনেক সময় নির্ঘুম রাত পার করতে হয়।

আদিতমারী উপজেলার তিস্তা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা ছকমল মিয়া অভিযোগ করে বলেন, জুন, জুলাই এবং আগস্ট- এই তিন মাস আমাদের নির্ঘুম রাত কাটাতে হয়। কারণ ভারত সরকার পূর্ব ঘোষণা ছাড়াই গজলডোবার গেট খুলে দেয়। এতে মুহূর্তের মধ্যেই তিস্তা ও তার আশপাশের এলাকা পানিতে প্লাবিত হয়ে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে । তবে এখনো পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

উল্লেখ্য, গজলডোবা বাঁধ তিস্তা নদীর উজানে ভারতীয় অংশে। এই বাঁধের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে । এই বাঁধের জল কপাট রয়েছে ৫৪টি; যা নিয়ন্ত্রণ করে থাকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

এমএইচ

রাজিবপুরে ব্রিজ ভেঙে দুর্ভোগে ৫০ হাজার মানুষ

ট্রাকের চাকায় পিষ্ট মোটরসাইকেলের ৩ আরোহী

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ারুল সম্পাদক সুজন

ইউপি চেয়ারম্যানের দখলে ১২ কোটি টাকার খাস জমি

রৌমারীতে পশুর হাটে থামছেই না অতিরিক্ত টোল আদায়

বিদ্যালয়ের মাঠে পশুর হাট

ট্রাক ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

নবী (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে কটুক্তি, যুবক আটক

পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষক গ্রেপ্তার

রংপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি ও ১ আসামি গ্রেপ্তার