হোম > সারা দেশ > রংপুর

আবারও বিএনপি থেকে বহিষ্কার স্বতন্ত্র প্রার্থী রানা

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ

দলীয় নীতি, আর্দশ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান রানাকে আবারও দলের প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি । এর আগেও তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল, যা সম্প্রতি প্রত্যাহার করা হয়।

২১ জানুয়ারি বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নীলফামারী-৪ আসন (কিশোরগঞ্জ-সৈয়দপুর) থেকে রিয়াদ আরাফান সরকার রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

তিনি এ আসন থেকে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকার। দলীয় মনোনয়ন না পেয়ে রিয়াদ আরাফান সরকার রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে নির্বাচনি মাঠে আছেন।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান