হোম > সারা দেশ > রংপুর

রংপুর জেলায় সাড়ে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

রংপুর অফিস

ছবি: আমার দেশ

রংপুর জেলায় ৩ লাখ ৩৪ হাজার ৯৯৯ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে রংপুর সিটি করপোরেশন ও সিভিল সার্জন।

রোববার দুপুরে নগর ভবনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন।

তিনি বলেন, সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় নগরভবন থেকে উদ্বোধন করা হবে এ কার্যক্রম। শুক্রবার বাদে আগামী ২০ মে পর্যন্ত প্রতিদিন ৩৮টি টিমে তত্ত্বাবধায়নে ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেওয়া হবে টিকা। এছাড়াও বস্তি এলাকাসহ বিভিন্ন এলাকায় থাকবে ভ্রাম্যমাণ টিম। মাঠ কর্মী ছাড়াও ঈমাম, পুরোহিত, শিক্ষকসহ সমাজের অংশীজনকে সম্পৃক্ত করা হয়েছে এ কার্যক্রম। চলছে প্রচারণা। একজন শিশুও যেন এই টিকা নেয়া থেকে বাদ না যায় সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রশাসক।

এছাড়াও দুপুরে পুরাতন সদর হাসপাতালের হলরুমে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন শাহীন সুলতানা জানান, রংপুর জেলায় ২ লাখ ৫৬ হাজার ৩৭১ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এর মধ্যে ১৪৮০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১৮২২টি টিকা কেন্দ্র। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই টিকা দেওয়া চলবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা, কামরুজ্জামান ইবনে তাজ জানান, সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি করপোরেশন। নিবিড় তত্ত্বাবধায়নের মাধ্যমে পুরো নগরী জুড়ে টিকা দান কার্যক্রম চলবে।

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা

দিনাজপুর মেডিকেল হাসপাতালের সভাপতি ডা. জাহিদ, ড্যাবের শুভেচ্ছা

মন্ত্রীরা সংসদে মিথ্যা কথা বলে: এটিএম আজহার