হোম > সারা দেশ > রংপুর

রংপুরে দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর অফিস

রংপুরে র‌্যাবের অভিযানে ১৪৫ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন এবং দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে পীরগঞ্জ উপজেলার চতরা কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সুজন শেখ (৪২) উপজেলার চতরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চতরা কলেজপাড়া গ্রামের মজিবর রহমান শেখের ছেলে।

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে পীরগঞ্জ উপজেলার চতরা কলেজপাড়া গ্রামে মজিবর শেখের বাড়িতে তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, একটি চাইনিজ কুড়াল, একটি ড্যাগার ও একটি হাঁসুয়াসহ সুজনকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

জেডএম

এক মাস ২২ দিন পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

দেবীগঞ্জে শিশুধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

আবার পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

রাজিবপুরে পাটের আবাদে ধস

ধেয়ে আসছে ভারতীয় ঢল নিম্নাঞ্চল প্লাবিত

দেবীগঞ্জে সড়ক নির্মাণে পিকেটের বদলে ২ নম্বর ইট ব্যবহারের অভিযোগ

ভারতের উজান থেকে প্রবল গতিতে ধেয়ে আসছে পানি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পার্বতীপুরে তিন হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ